অসম্ভব কিছুই নয়! ১৫ কেজি ওজন ঝড়িয়ে তাক লাগিয়ে দিলেন কমেডিয়ান ভারতী সিং!

সংবাদপত্র ডেস্কঃ তারকারা সুন্দর দেখানোর জন‍্য অনেক কিছু করেন। কেউ উঠেপড়ে লেগে যান ডায়েট কন্ট্রোল করে রোগা হওয়ার জন‍্য, আবার কেউ প্লাস্টিক সার্জারি করান কাঙ্খিত ফিগার বা সৌন্দর্য ফুটিয়ে তোলার জন‍্য। যদিও দ্বিতীয় কাজটা করতে গিয়ে অনেকেই ট্রোলের শিকারও হন। তবে কঠোর পরিশ্রমের মূল‍্য কিন্তু একসময়ে ঠিক মেলে।।



কমেডিয়ান ভারতী সিং কঠোর ডায়েট করে ওজন ঝড়িয়ে তাক লাগিয়ে দিয়েছেন। ভারতীর হাস‍্যরসের ভক্ত সকলেই। নিজের বাড়তি ওজন নিয়ে মজা করতেও বিন্দুমাত্র দ্বিধা করেন না তিনি। তবে এখন সময় বদলাচ্ছে। বিয়ে থা করেছেন ভারতী। ফ‍্যামিলি প্ল‍্যানিংয়েরও চিন্তা ভাবনা করছেন। আর তার জন‍্য বাড়তি মেদ ঝড়িয়ে ফিট হওয়া স্বাস্থ‍্যের পক্ষে খুবই জরুরি।


ভারতী তার উপরেই কাজ শুরু করে দিয়েছেন। সেপ্টেম্বরেই ১৫ কিলো ওজন কমিয়ে ফেলেছিলেন তিনি। তবে ১৫ কেজি কমিয়েই থেমে থাকেননি ভারতী। নিজের ডায়েট মেনেই খাবার দাবার খাচ্ছেন, শরীরচর্চা করছেন। তার ফলও চোখের সামনেই দেখতে পেয়েছে সকলে।


ভারতী সম্প্রতি স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন। টুইনিং করে লাল পোশাকে দেখা গিয়েছে দুজনকেই। লাল সিক‍্যুইনের পোশাকে ধরা দিয়েছেন ভারতী, পাশে সাদা শার্ট, কালো প‍্যান্ট ও লাল ব্লেজারে লেন্সবন্দি হয়েছেন হর্ষ। ছবিতে ভারতীর আগের ও এখনকার চেহারার মধ‍্যে পার্থক‍্যটা স্পষ্ট চোখে পড়ছে।


আসলে, ভারতী ইন্টারমিটেট ফাস্টিং অনুসরণ করছেন। এই প্রক্রিয়ায় সন্ধ‍্যা সাতটার আগেই রাতের খাবার খেয়ে নেন তিনি। তারপর থেকে রাত বারোটা পর্যন্ত আর কিচ্ছু খান না। ১৫ কিলো ওজন এভাবেই কমিয়েছেন তিনি।

Post a Comment

0 Comments