রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: দীর্ঘদিন ধরেই হাতে পায়নি নতুন রেশন কার্ড। আর এই অভিযোগ তুলে বুধবার আসানসোলের চেলিডাঙায় অবস্থিত পশ্চিম বর্ধমানের জেলা খাদ্য সরবরাহ দপ্তরে বিক্ষোভ দেখালো গ্রাহকরা।
এই ঘটনার জেরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চেলিডাঙ্গা খাদ্য সরবরাহ দপ্তরে। জানা গেছে আসানসোলের বহু মানুষ দীর্ঘদিন আগে আবেদন করার পরেও এখনও আসেনি তাদের রেশন কার্ড। বিক্ষোবরত গ্রাহকদের কেউ একবছর আগে, কেউবা আবার দুই বছর আগে আবেদন করেছে। কিন্তু তার পরেও হাতে পায়নি তাদের রেশন কার্ড। আর তারই জেরে এদিন রেশন কার্ডের খোঁজ নিতে চেলিডাঙায় অবস্থিত পশ্চিম বর্ধমান জেলা খাদ্য ও সরবরাহ দপ্তরে যায় গ্রাহকরা। কিন্তু রেশন কার্ডের খোঁজ না পাওয়ায় বিক্ষোভে সামিল হয় তারা। এদিন বিক্ষোভরত গ্রাহকদের দাবি অবিলম্বে যাদের রেশন কার্ড আসেনি তাদেরকে রেশন কার্ড দিতে হবে।
0 Comments