আসানসোল পৌরনিগমের ৯৯ নং ওয়ার্ডের বিদ্যানন্দপুরে ধুমধামের সাথে পালিত হল রাস উৎসব

 রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: দেশ জুড়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে রাস উৎসব। আর সেই রাস উপলক্ষ্যে এদিন রাতে সেজে উঠেছে আসানসোল পৌরনিগমের ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যানন্দপুরের রাধা-গোপীনাথ মন্দির।


 পাশাপাশি সেজে উঠেছে রাস মন্দিরও। জানা গেছে এ রাতের জন্য রাধা- গোপীনাথের মূর্তি ও দামোদর চন্দ্রের জিউয়ের শালগ্রাম শিলা,  মন্দির থেকে যাবে রাস মন্দিরে। আর সেই মন্দিরে সারারাত ধরে চলবে পুজো। আর সেই পূজা উপলক্ষে এদিন গ্রামবাসীরা রাতজাগরণ করবে। সাথে চলবে যাত্রা-সাংস্কৃতিক অনুষ্ঠানও। বৃহস্পতিবার অঘ্রান পূর্ণিমায় শুরু হয় এই রাস উৎসব। রাস আসলে একটি রাত্রি কালীন উৎসব। অন্যদিকে বৈষ্ণবদের মতে পূর্ণিমার রাতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ গোপিনীদের আহ্বান করেন এবং তাদের অহংবর্জিত বিশ্বাসভক্তি ভাবে তুষ্ট হয়ে সঙ্গদান করেন। আর তাই বৈষ্ণবদের কাছে রাস আসলে ভক্ত এবং ভগবানের মিলন উৎসব হিসাবে ক্ষেত।  প্রাচীন কাল থেকে রাসযাত্রা বৈষ্ণবদের গুরুত্বপূর্ণ উৎসব হলেও, বিদ্যানন্দপুরের সরকাররা মেতে ওঠেন রাসযাত্রায়।রাধা-গোপীনাথ মন্দিরের সেবাইতের দায়িত্বে রয়েছেন সরকার পরিবার। সেই উপলক্ষ্যে দুদিনের রাতভর অনুষ্ঠানও হয় ধুমধাম করে এই মন্দিরে। আর এ প্রসঙ্গেই এদিন সরকার পরিবারের এক সদস্য দেবরাজ সরকার বলেন, দুর্গা পূজার থেকেও যাক জমক করে হয় আমাদের এই রাস উৎসব। রাধাগোবিন্দ মন্দির থেকে রাস উপলক্ষে নারায়ণকে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় রাস মন্দিরে। সারা রাত সেখানে পূজা হবার পরে আবার সকালে ওনাকে প্রতিষ্ঠা করা হয় মূল মন্দিরে। পাশাপাশি তিনি আরো বলেন এই সময় যে সমস্ত আত্মীয় স্বজনেরা বাইরে থাকে তারা সকলে আসার চেষ্টা করে এই রাস উৎসবে। তবে করোনার জন্য কিছুটা বিধিনিষেধ জারি করা হয়েছে এবছরের এই রাস উৎসবে বলে তিনি জানান।

Post a Comment

0 Comments