সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

পেট্রোপণ্যের উপর থেকে রাজ্য সরকারের ভ্যাট কমানোর দাবিতে বিজেপির বিক্ষোভে আসানসোলে সায়ন্তান বসু

Sunday, November 14, 2021 | SANGBADPATRA সংবাদপত্র

 রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: দেশ জুড়ে দীর্ঘদিন ধরেই বেড়ে চলছিল পেট্রোপণ্যের দাম। আর তার জেরেই নাভিশ্বাস উঠে গিয়েছিল সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর মানুষের। সাধারণ মানুষকে কিছুটা মুক্তি দিতে গত কয়েক দিন আগেই দেশ জুড়ে পেট্রোলের উপর থেকে ৫ টাকা এবং ডিজেলের দামের উপর থেকে ১০ টাকা শুল্ক প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। সেই ডাকে সাড়া দিয়ে দেশের বেশকিছু রাজ্যও পেট্রোপণ্যের উপর থেকে তাদের শুল্ক কমিয়েছে।


 কিন্তু পশ্চিমবঙ্গ সহ আরো কয়েকটি রাজ্য এখনো দাম কমায়নি। আর তাই পেট্রোপণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহারের দাবিতে রবিবার আসানসোলের গির্জা মোড়ে বিজেপির উদ্যোগে করা হলো এক প্রতিবাদ মিছিল। আর বিজেপির এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বসু। পাশাপাশি উপস্থিত ছিলেন কুলটির বিজেপি বিধায়ক ডঃ অজয় পোদ্দার, বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি, বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার আহ্বায়ক শিবরাম বর্মণ সহ আরো অনেক বিজেপি নেতৃত্ব। জানা গেছে এদিন পেট্রোপণ্যের উপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার উদ্যোগে অনুষ্ঠিত হয় এই মিছিল। আর এদিন এই প্রতিবাদ মিছিল থেকে বিজেপি নেতৃত্বরা জানান বেশকিছু রাজ্যে পেট্রাপণ্যের উপর থেকে ভ্যাট প্রত্যাহার করেছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখনও তা করেননি। আর তাই এদিন ভ্যাট প্রত্যাহারের দাবিতে এই মিছিল করা হয়। এদিনের এই মিছিল আসানসোলের গির্জা মোড় থেকে শুরু হয়ে শেষ হয় আসানসোল পৌর নিগমের সামনে। এদিকে বিজেপির মিছিল ঘিরে যাতে কোনো অশান্তির সৃষ্টি না হয় তারজন্য আসানসোল দক্ষিণ থানার পুলিশের পক্ষ থেকে করা হয় বিশেষ পুলিশী ব্যাবস্থা। আর এদিন পেট্রোপণ্যের ভ্যাট প্রত্যাহার এবং ত্রিপুরা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু। এদিন তিনি বলেন, যখন পেট্রোপণ্যের দাম বেড়েছিল তখন বাংলার মুখ্যমন্ত্রী মিছিল করছিল, আজ দাম যখন কমেছে তখন তিনি তা কমাচ্ছেনা কেন? পাশাপাশি ত্রিপুরা প্রসঙ্গে তিনি বলেন ত্রিপুরার মানুষের কাছে তৃণমূল কংগ্রেস একটি ক্ষুদ্র দল। আসলে মাছের আঁশ।