বাংলার রাজনীতির ময়দানে আবার নক্ষত্র পতন। মারা গেলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এদিন রাত 8.15 নাগাদ অবস্থায় অবনতি হওয়ায় উডবান ওয়ার্ড থেকে সুব্রতবাবুকে ফের আইসিইউ-তে স্থানাস্তরিত করা হয় ৷ কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয় ৷ মত্যুকালে তাঁর বয়স হয়েছিল 75 বছর ৷ সম্প্রতি হৃদযন্ত্রের দুটি আর্টারিতে ব্লকেজ ধরা পড়ায় এসএসকেএম-এ অ্যাঞ্জিওপ্লাস্টি হয় সুব্রত মুখোপাধ্য়ায়ের। তার পরে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও এদিন রাতে তাঁর অবস্থার অবনতি হয়। তাঁকে প্রয়োজন মতো বাইপ্যাপ দেওয়া হয়েছিল। এদিন প্রাতঃরাশও করেছিলেন বর্ষীয়ান মন্ত্রী। রাতেই তাঁর অবস্থায় অবনতির খবর পেয়ে বাড়ির কালীপুজো ছেড়ে দ্রুত এসএসকেম-এ যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফর চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন সুব্রত । রবিবার বিকেলে এসএসকেএম-এর উডবার্ন বিভাগে অ্যাঞ্জিওপ্লাস্টি করানোর জন্য ভর্তি করা হয়েছিল তাঁকে । রাতে অবস্থার অবনতি হওয়ায় কার্ডিয়োলজি বিভাগের আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছিল । ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করে পর্যবেক্ষণে রাখা হয় মন্ত্রীকে।