কুলটিতে মশলার গুদামে আগুন! এলাকায় চাঞ্চল্য

 





রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: মশলার গোডাউনে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো আসানসোলের কুলটি।  জানা গেছে বৃহস্পতিবার রাতে কালি পূজার দিন ঘটনাটি ঘটেছে কুলটি থানার অন্তর্গত ইস্কো কারখানা রোডের উপর একটি মশলার গুদামে।


আর এঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পরে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় কুলটি থানার পুলিশ। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন। তাদের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে আগুন লাগার জেরে ওই গোডাউনটি ভস্মীভূত হয়েছে কিছুটা অংশ। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি।


 তবে সূত্র মারফত জানা গেছে ওই গুদামের সামনে দিওয়ালি উপলক্ষে মোমবাতি জ্বালিয়েছিল। আর তা থেকেই লাগতে পারে, তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।

Post a Comment

0 Comments