আর্থিক লেনদেনের জেরেই প্রাণ হারালেন এই ব্যাক্তি

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: আর্থিক লেনদেনের জেরে প্রাণ হারালো এক ব্যাক্তি। যান গেছে জামুড়িয়া থানার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের কাঁটাগড়িয়া এলাকায়। জানা যায় কিছু টাকা নিয়ে পারস্পরিক বিবাদে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। জানা গেছে কালী পুজোর কয়েকদিন আগে টাকা ভাগাভাগি নিয়ে জামুড়িয়ার কাঁটাগোড়িয়ায় বৈদ্যনাথ গোপ ও শ্রীকান্ত কোড়ার মধ্যে বিবাদ বাঁধে।


এবিষয়েই স্থানীয় বাসিন্দা সঞ্জীব পান্ডে বলেন,কালী পুজোর সময় শ্রীকান্ত কোড়া ও বৈদ্যনাথ গোপের মধ্যে ঝগড়া হয়েছিল। তিনি জানান দুজনেই দিন মজুরির কাজ করতেন। কিন্তু মজুরি নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। সঞ্জীব বাবু আরো বলেন বৈদ্যনাথের স্ত্রীর নির্দেশে বৈদ্যনাথ শ্রীকান্তকে রাতে বাড়ি থেকে চাঁদডাঙ্গায় নিয়ে যান। আর সেখানে দুজনে একসঙ্গে মদ্যপান করে। ওই সময় বৈদ্যনাথের স্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ। আর সেখানেই শ্রীকান্তকে ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত মদ্যপান করানো হয়। আর তারপর তাকে বেদম মারধর করা হয়। এই মারধরের জেরেই শ্রীকান্তের মেরুদন্ড ভেঙে যায়।পরে তাকে স্থানীয় লোকজন আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে জেলা হাসপাতাল থেকে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু স্বাস্থ্য সাথী কার্ড থাকায় তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরিবারের পক্ষ থেকে। আর সেখানেই বুধবার তাঁর মৃত্যু হয়। সঞ্জীব পান্ডের অভিযোগ, বৈদ্যনাথের কারণে গোটা গ্রাম সমস্যায় পড়েছে। তিনি আরো বলেন, পুলিশ ইতিমধ্যে বৈদ্যনাথকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি বৈদ্যনাথের স্ত্রীকেও গ্রেপ্তার করা হোক বলে দাবি জানান তিনি। একই সঙ্গে মৃত শ্রীকান্তের স্ত্রী সীমা কোড়া বলেন, তার স্বামীকে খুন করেছে। তিনি তার পুরো পরিবারকে কঠোর শাস্তি দিতে চান।

Post a Comment

0 Comments