অঞ্চল সভাপতির দায়িত্ব পেলেন প্রাক্তন প্রধান আবু আল আজাদ; মনগড়া পরিবর্তন জানালেন বিধায়ক




পরিবর্তন করা হল দিনহাটা ১ ব্লকের অন্তর্গত গিতালদহ ১ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতিকে। এতদিনের সভাপতি মাফুজার রহমানকে তার সভাপতির পদ থেকে সরিয়ে তার জায়গায় নতুন সভাপতি হলেন প্রাক্তন প্রধান আবু আল আজাদকে। এদিন কোচবিহারে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গিরীন্দ্র নাথ বর্মনের উপস্থিতিকে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। 

এদিন তিনি সাংবাদিক বৈঠকে বলেন, "গীতালদহ ১নং অঞ্চলে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার অন্যতম মদদদাতা তথা গীতালদহ ১নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাহফুজার রহমানকে তার পদ থেকে অপসারিত করা হলো। সেই অঞ্চলের নতুন সভাপতি হিসেবে এখন থেকে কাজ করবেন আবু আল আজাদ।"


উল্লেখ্য গত ২৯ শে নভেম্বর অনাস্থা প্রস্তাবের পক্ষে তলবি সভার মাধ্যমে ৬ পঞ্চায়েত সদস্যের সমর্থনে প্রাক্তন প্রধান আবু আল আজাদকে তার প্রধান পদ থেকে অপসারিত করা হয়। তবে এই অনাস্থা প্রস্তাব নিয়ে প্রকাশ্যে এসেছে জেলা সভাপতি ও বিধায়ক জগদীশ বসুনিয়ার সমর্থকদের। আর এর মধ্যেই পূর্বের অঞ্চল সভাপতি যিনি বিধায়ক গোষ্ঠীর বলেই পরিচিত তাকে সরিয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ঘনিষ্ট প্রাক্তন প্রধান আবু আল আজাদকে গীতালদাহের ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দেওয়াকে কার্যত জেলা পার্টির পক্ষ থেকে বিধায়ককে সতর্ক করা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

যদিও এই বিষয়ে বিধায়ক জগদীশ বসুনিয়াকে ফোন করা হলে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানান, তার বিধানসভায় কোনো পদ পরিবর্তন করতে হলে তাকে আগে জানানো প্রয়োজন, কিন্তু তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তাই যদি কেউ নিজের মনগড়া কোনো পরিবর্তন করেন সেটা তিনি জানেন না।

Post a Comment

0 Comments