ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল মুর্শিদাবাদের আয়াত রহমান!




নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করল আয়াত রহমান। মাত্র ৪ বছর বয়সে নয়া রেকর্ড গড়ে তাক লাগিয়ে দিল সকল দেশবাসীকে। আয়াত যেসব প্রতিযোগিতায় অংশগ্রহন করে, সেগুলো হল - শরীরের পঁচিশটি অংশ চিহ্নিতকরন, বারোটি রঙের, বারোটি আকারের, সাতাশটি ছড়া আবৃত্তি, তেইশটি প্রাণীর, নয়টি গৃহপালিত প্রাণী, বারোটি বিপরীত শব্দ, তেপান্নটি শব্দের বানান, কুড়িটি জীবন্ত প্রাণীর শব্দ অনুকরণ করা, এক থেকে একশো লেখা।

 

আয়াত এই পুরষ্কার পেয়ে ভীষণ খুশি। সে ভবিষ্যতে আরও বিভিন্ন রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরষ্কার পেতে চায়।



আয়াতের মা বলেন, ছোট থেকেই সবকিছু জানতে চাওয়া ও সবকিছু শিখে নেওয়ার আগ্রহ প্রবল ছিল। আমি মা হিসেবে সেটা উপলব্ধি করতে পেরেছিলাম এবং বিভিন্ন বিষয়ে তাকে অবগত করতে চেষ্টা করি। মাত্র তার তিন বছর ১০ মাস বয়সে  আমি অনুভব করলাম যে সে অনেক কিছু শিখে ফেলেছে।তারপর আমার মনের মধ্যে একটা কৌতুহল জাগলো যে তার এই প্রতিবাভেকে কিভাবে  বিকশিত করা যায়। তারপর আমার এক পরিচিতের কাছ থেকে জানতে পারলাম  INDIA BOOK OF RECORDS  এর কথা। নিয়ম অনুযায়ী ১৬ই অক্টোবর আমরা ফর্ম ফিলাপ করলাম এবং আমার মেয়ের সমগ্র প্রতিভা সম্পর্কে জানালাম। ২৭শে অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমাদেরকে বলা হলো আপনাদের সবকিছু কিছুদিন পর জানাচ্ছি এবং ১ ই নভেম্বর তার  সাফল্যের  কথা জেনে আমরা ভীষণ খুশি হলাম।



Post a Comment

0 Comments