সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

বিগ বাজেটের সিনেমার মুক্তি আটকে যেতে পারে ওমিক্রনের প্রভাবে?

Monday, December 27, 2021 | SANGBADPATRA সংবাদপত্র

 বিনোদন ডেস্ক, সংবাদপত্রঃ ভারতে আয়ের অন্যতম একটি মাধ্যম সিনেমা জগত। গত প্রায় দু’বছর ধরেই সিনেমা জগতে করোনার প্রভাব আটকে রেখেছিল বহু ছবির মুক্তি। ইতিমধ্যেই কিছু ছবির শুভমুক্তি হলেও আটকে রয়েছে বেশ কিছু বিগবাজেটের  ছবি। ছবি নির্মাতা থেকে শুরু করে ছবির প্রাসঙ্গিক বহু ব্যবসায় যে অনেক ক্ষতি হয়েছে  ইতিমধ্যেই,সন্দেহ নেই। এর মধ্যেই মাথাচাড়া দিয়েছে ওমিক্রন। সূত্রের খবর,  ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল চালু থাকার ঘোষণা করতে পারে বহু রাজ্য।এই কারণেই বেশ কিছু ছবির মুক্তি স্থগিত হতে পারে দেশে। 



 গত দুটো বছর ধরে করোনা (Coronavirus) পরিস্থিতি চলছে। করোনা (Covid19) অতিমারির জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমাহল। ফলে ছবির ব্যবসায় বিপুল ক্ষতি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সম্প্রতি পরিস্থিতি কিছুটা ঠিক হতে সিনেমাহল ফের খুলেছে। ফের দর্শক টিকিট কেটে সিনেমাহলে ছবি দেখতে আসছেন। এবার চোখ রাঙাচ্ছে ওমিক্রন। দেশের নানা প্রান্তে রোজই ওমিক্রনের আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে। ফলে ফের সংশয়ের মুখে বহু ছবির মুক্তি।

এর মধ্যেই মুক্তি পাওয়ার কথা বিগ বাজেট ছবি 'ট্রিপল আর'-এর, অভিনয় করেছেন রাম চরন, জুনিয়র এনটিআর, আলিয়া ভট্ট, অজয় দেবগন, শ্রিয়া শরন এবং আরও অনেক।এখনও বাকি বহু ছবির মুক্তি। 'ট্রিপল আর' মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ৭ জানুয়ারি।  ওমিক্রনের  বাড়বাড়ন্তের জন্য ছবি মুক্তি নিয়ে সংশয়ে রয়েছেন নির্মাতারা। 



অন্যদিকে 'বাহুবলী' খ্যাত প্রভাসের ছবি 'রাধে শ্যাম'এর মুক্তি ঘিরেও চলছে টালবাহানা।আগামী ১৪ জানুয়ারি সিনেমাহলে মুক্তি পাবে প্রভাস ও পূজা হেগড়ের রোম্যান্টিক ছবি 'রাধে শ্যাম'। কিন্তু সূত্রের খবর, ওমিক্রনের কারণে এই ছবির মুক্তিও স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 



যদিও ছবি নির্মাতারা এখনও ছবি মুক্তির বিষয়ে কোনকিছুই সিদ্ধান্ত জানাননি। প্রথমে করোনা, পরবর্তীতে ওমিক্রন ; সিনেমার জগতে বড়সড় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ছবি নির্মাতা এবং অভিনয় জগতের ব্যক্তিত্ব