গ্রাহকদের জন্য ধামাকাদার অফার নিয়ে এল জিও! জেনে নিন

 



JIO: ২০২২ শুরু হওয়ার ঠিক আগেই, গ্রাহকদের জন্য ধামাকাদার অফার নিয়ে এল জিও। বর্তমান এই সময়ে সমস্ত টেলিকম সংস্থাগুলো নিজেদের রিচার্জ প্ল‍্যানের দাম বাড়িয়ে দিয়েছে। যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে বিভিন্ন সংস্থা সাধারণ গ্রাহকের কথা চিন্তা করে পরবর্তীতে আবার বেশ কিছু সস্তার রিচার্জ প্ল‍্যান নিয়ে এসেছে। যেখানে থাকছে আনলিমিটেড কলিং-র সুবিধার সঙ্গে ডেটা ব‍্যবহারের সুবিধাও।


জিও-র এমন একটি অফার রয়েছে, যেখানে আপনি দিনে যত খুশি ডেটা ব‍্যবহারের সুবিধা পাবেন। সঙ্গে থাকবে নানানধরনের সুবিধাও। 


২৯৬ টাকার এই রিচার্জে গ্রাহক পেয়ে যাবেন মোট ২৫ GB ডেটা। যেখানে দিনে যত খুশি ডেটা ব‍্যবহার করতে পারবেন, নেই কোন সর্বোচ্চসীমা। তবে ২৫ GB ডেটা শেষ হয়ে গেলে সেকেন্ডে ৬৪ KB স্পিডে চলবে আপনার ইন্টারনেট পরিষেবা। 


সঙ্গে থাকছে বিনামূল্যেও JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-র সাবস্ক্রিপশনও। সেই সঙ্গে আনলিমিটেড কলিং-র সঙ্গে বিনামূল্যে দৈনিক ১০০ টি sms-র সুবিধাও। আর ৩০ দিন এই প্ল‍্যানের বৈধতা থাকছে।

Post a Comment

0 Comments