"কলকাতার উড়ালপুলের মনোরম দৃশ্য দেখে লন্ডনেরও মাথা হেঁট হবে" সুদীপ বন্দ্যোপাধ্যায়

 



শনিবার তৃণমূল কংগ্রেস নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। এই নির্বাচনী ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। 


আসন্ন নির্বাচনের প্রসঙ্গে এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অতিরিক্ত আত্মবিশ্বাসী হলে চলবে না। আগামী কটা দিন মাটি কামড়ে পড়ে থেকে মানুষের ঘরে ঘরে দলের কথা, ইস্তেহারের কথা পৌঁছে দিতে হবে। বিধানসভা ভোটের পর বিজয়োৎসব করা হয়নি। তবে পুরভোটের পর তা কিভাবে করব, তা নিয়ে ভাবা হচ্ছে’।


এমনকি এদিন তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলেন, ‘মা উড়ালপুল দিয়ে যাওয়ার সময় মনে হয়, একদিন কলকাতার এই নয়নাভিরাম দৃশ্য দেখে লন্ডনবাসী বলবে এটা লন্ডনের থেকেও অনেক বেশি ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর থেকেই রাজ্যের অনেক উন্নতি হয়েছে, বিশেষত কলকাতার সৌন্দার্যায়নে জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাস্তার ধারে শিল্পকলা, আলো, সবুজায়ন- সবকিছুতেই উন্নতি করা হয়েছে’।

Post a Comment

0 Comments