সংবাদপত্র ডেস্কঃ ইউটিউব মুক্তি পেয়েছে সানি লিওনের নতুন মিউজিক ভিডিও ‘মধুবন’। তবে 'মধুবন' নিয়ে বিক্ষোভ অব্যাহত। রাধা কৃষ্ণের পবিত্র প্রেম লীলার গানকে অশ্লীল ভাবে ব্যহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন নেটনাগরিকদের একটা বড় অংশ।
সানি লিওন এবার সরাসরি হুমকি পেলেন। তিন দিনের মধ্যে ইউটিউব থেকে সরাতে হবে মিউজিক ভিডিওটি। নয়তো কড়া পদক্ষেপের হুমকি দিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।
স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, “কিছু মানুষ সমানে হিন্দুদের ধর্মাবেগে আঘাত হেনে চলেছেন। রাধার জন্য মন্দির রয়েছে। আমরা তাঁর কাছে প্রার্থনা করি। সাকিব তোশি তাঁর ধর্ম নিয়ে গান বানাতেই পারেন। কিন্তু এই ধরনের গান আমাদের আঘাত করে। তিন দিনের মধ্যে ভিডিওটি সরানো না হলে আমি আইনি পদক্ষেপ নেব।”
এছাড়াও তিনি উত্তর প্রদেশের পুরোহিতরাও সানির বিরুদ্ধে সুর চড়িয়েছেন। সরকার যদি মিউজিক ভিডিওটি বয়কট না করে তবে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন বলেও সাবধান বাণী শুনিয়েছেন বৃন্দাবনের সন্ত নভল গিরি মহারাজ। তিনি আরো জানিয়েছেন, সানি যদি জনসমক্ষে ক্ষমা প্রার্থনা করেন তবেই তাঁকে এ দেশে থাকতে দেওয়া হবে।
0 Comments