তৃতীয় ভারতীয় সুন্দরী হিসাবে 'মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২১' হলেন ২১ বছর বয়সী হার্নাজ সান্ধু!

 



মিস ইউনিভার্সের ইতিহাস খুটিয়ে দেখা গিয়েছে, আজ পর্যন্ত কেবলমাত্র দুইজন ভারতীয় সুন্দরীই এই খেতাব জয়ে সফল হয়েছেন। ১৯৯৪ সালে মিস ইউনিভার্স হয়েছিলেন মিস ইন্ডিয়া বঙ্গ তনয়া সুস্মিতা সেন। ছয় বছর পর লারা দত্ত এই ঐতিহাসিক সাফল্যের পুনরাবৃত্তি ঘটিয়েছিলেন। গত ২০ বছরে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের ঝুলি খালিই থেকেছে।


এবার ইজরায়েলে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭০তম এডিশনে ভারতের মুখ উজ্জ্বল করল চণ্ডীগড়ের মেয়ে হারনাজ সান্ধু। সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসাবে মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন  হারনাজ।


এদিন মিস ইউনির্ভাস প্রতিযোগিতার আয়োজকদের তরফে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে সেই সোনালি মুহূর্ত। যেখানে ২০২১ সালের মিস ইউনিভার্সের বিজয়িনীর নাম ঘোষণা করা হচ্ছে। 


ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়, ‘মিস ইউনিভার্স ২০২১-র তাজ উঠল মিস ইন্ডিয়ার মাথায়’। হারনাজের মাথায় এদিন মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। মঞ্চে সোনালি স্লিভলেস গাউনে ঝলমল করলেন হারনাজ, হিরে খচিত মিস ইউনিভার্সের তাজ তাঁর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিল।

Post a Comment

0 Comments