ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত ফিলিপিন্স! মৃত ৭৫

 


ফিলিপিন্সে শক্তিশালী টাইফুন ঝড়ের ধাক্কায় মৃত অন্তত ৭৫, নিখোঁজ বহু। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

প্রতীকী ছবি


সেখানকার পরিস্থিতি এতটাই খারাপ যে দ্বীপবাসীর কাছে জল-খাবার পৌঁছনো সম্ভব হচ্ছে না। টাইফুন রাই আছড়ে পড়ার আগেই উপকূলবর্তী এলাকা থেকে পালিয়েছেন বহু মানুষ। ঘর-বাড়ি, রিসর্ট ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে তাঁদের। সরকির পরিসংখ্যান বলছে, টাইফুন রাই-এর প্রভাব এড়াতে ঘরছাড়া কমপক্ষে ৩ লক্ষ মানুষ। 


রবিবার সকাল পর্যন্ত ৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বহু এলাকায় এখনও উদ্ধারকারী দল পৌঁছতে পারেনি। ফলে সেই সমস্ত এলাকায় আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছিল ঝড়ের তাণ্ডব। গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৯৫ কিলোমিটার। দ্বীপরাষ্ট্রটির অবস্থা এতটাই খারাপ যে খাবার, জল পৌঁছনো যাচ্ছে না। ধাক্কা খেয়েছে সে রাজ্যের বিদ্যুৎ ও যোগাযোগ পরিষেবা। 


ফিলিপিন্সে জনপ্রিয় পর্যটনস্থলের বহলের গর্ভনর আরথার ইয়াপ জানিয়েছেন, সেই শহরে ইতিমধ্যে ৪৯ জনের মৃত্যু হয়েছে। তবে সংখ্যাটা আরও বাড়তে পারে। জখম অন্তত ১৩ জন। ১০ জনের কোনও খবর নেই। সে দেশের ৪৯ জন গর্ভনরের মধ্যে ২১ জনের সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি। সবমিলিয়ে টাইফুনের দাপটে কার্যত বিপর্যস্ত।

Post a Comment

0 Comments