প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়
Thursday, March 24, 2022 | Hasanur Hossain

৫৮ বছর বয়সে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, বুধবারও শুটিং করতে গিয়েছিলেন তিনি। শুটিং থেকে বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন আচমকা। বারবার বমি করেন তিনি। পরিস্থিতির অবনতি হলেও হাসপাতালে যেতে চাননি তিনি। এরপর রাত ১টা নাগাদ তিনি মারা যান।
উল্লেখ্য, কয়েকদিন আগেই অভিনেতার জন্মদিন যায়। ১৯৬৪ সালের ৩ এপ্রিলে বরাহনগরে জন্মগ্রহণ করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। আর ৫৭তম জন্মদিনের মাত্র তিন সপ্তাহ পরই মৃত্যু হল তাঁর।
অভিষেকবাবুর দেহ আপাতত তাঁর বাড়িতেই রাখা আছে। একাধিক অভিনেতা অভিষেকবাবুর প্রয়াণের খবর পেয়ে পৌঁছেছেন তাঁর বাড়িতে। এককালে বাংলা সিনেমায় চুটিয়ে কাজ করা অভিষেকবাবু বিগত কয়েক বছর ধরে বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন।
বুধবার একটি চ্যানেলের রিয়েলিটি শো-এর শুটিং সেড়ে ফিরে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। বারবার বমি হওয়ায় স্যালাইন দেওয়া হয় তাঁকে। তবে স্যালাইন জল খেয়েও শরীর ঠিক হয়নি। এরপর গভীর রাত ১টা ৪০ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আজ সকালে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে বিভিন্ন মাধ্যমে।