সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

বোনঝিতে সঙ্গে নিয়ে কসবা রথতলার মেলায় বেড়াতে গেলেন মিমি চক্রবর্তী!

Monday, April 25, 2022 | Hasanur Hossain

 



'মিনি’ মৈনাক ভৌমিক পরিচালিত একটি ছবি। চলতি বছরের ৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। ‘মিনি’তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী সঙ্গে অয়ন্না চট্টোপাধ্যায়। ‘করুণাময়ী রানী রাসমণি’-র ‘সারদা মা’-র শিশু চরিত্রে কাজ করেছিল অয়ন্না। তবে, প্রতিবছর অভিনেত্রী মিমি চক্রবর্তীর বাড়ি লাগোয়া মাঠে মেলা হয়। 


প্রত্যেক বছর যাওয়ার প্ল্যান করলেও, তা গিয়ে ওঠা হয়না। পর্দার বোনঝি মিনির সঙ্গে পর্দার বাইরেও বেশ ভাব হয়ে গিয়েছে অভিনেত্রীর। অবশেষে এবছর বোনঝিতে সঙ্গে নিয়ে কসবা রথতলার মেলায় বেড়াতে গেলেন তিনি। শনিবার মেলায় গিয়ে বোনঝির সঙ্গে ফুচকা খেয়েছেন, দোলনা চড়েছেন, বেলুনও ফাটিয়েছেন। 


পাশাপাশি এদিন আসন্ন ছবি ‘মিনি’-এর প্রচার সেরেছেন।বোনঝির সঙ্গে মিলান্তি রেখে এদিন পোশাক পরেছিলেন মিমি। দু’জনেই বেছে নিয়েছিলেন সাদা টি শার্টের উপর বুকে গোলাপি দিয়ে লেখা ‘মিনি’। 


কসবা রথতলায় হঠাৎ হাজির হয়েছিল টিম ‘মিনি’। এ দিন জোরকদমে চলেছে আসন্ন ছবির প্রচার। প্রচারে ছিলেন প্রযোজক সম্পূর্ণা লাহিড়ি, রাহুল ভঞ্জ।