ভুল করলেন লটারি বিক্রেতা! ৬ কোটি টাকা জিতলেন এই ব্যক্তি
Saturday, April 23, 2022 | Hasanur Hossain

আমেরিকার জোশ বুস্টার লটারি কেটেই কোটিপতি হলেন। তিনি লটারি কেটে একেবারে ৬ কোটি টাকা জিতলেন। কিন্তু এই জয়ের কৃতিত্ব একমাত্র লটারি বিক্রেতাকেই দিচ্ছেন তিনি।
তিনি জানান, গত শুক্রবার মেগা মিলিয়ন ড্র উপলক্ষে লটারি কাটেন। লটারি বিক্রেতার কাছে পাঁচটি সংখ্যার একটা টিকিট চেয়েছিলেন তিনি।
কিন্তু দোকানদার ভুলবশত একটিমাত্র সংখ্যা ছাপিয়ে তাঁকে প্রথম টিকিটটি দেন। এরপর আরও একটি ৪ সংখ্যা প্রিন্টেড টিকিট দেন। জোশ মনে করেন, দোকানদারের ওই ভুলের জন্যই আজ ৬ কোটি টাকা জিতেছেন তিনি।
তাঁর মতে, যদি দোকানদার পাঁচটা সংখ্যাই একটা টিকিটে প্রিন্ট করে দিতেন, তবে কোনও দিন এক বড় মূল্য আমি জিততাম না।