সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

হঠাৎ করে আলাদা হওয়ার সিদ্ধান্ত কেন নিলেন সিদ্ধার্থ কিয়ারার জুটি? অবশেষে প্রকাশ‍্যে এল সেই কারন

Tuesday, April 26, 2022 | Hasanur Hossain

 



বলিউডের সিদ্ধার্থ মালহোত্রা  ও কিয়ারা আডবানীর বিচ্ছেদ হয়েছে বলে জানা গিয়েছে। জনপ্রিয়তার নিরিখে প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের থেকে কম যান না সিদ্ধার্থ কিয়ারার জুটি। ‘শেরশাহ’ ছবির আগে থেকেই দুজনের প্রেমের সূত্রপাত। কিয়ারার জন্মদিনে বিশেষ অতিথি হয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ। তাই আশায় বুক বাঁধছিলেন অনুরাগীরা। 


রণবীর আলিয়া জুটির মতো সিদ্ধার্থ কিয়ারার বিয়ে দেখার জন‍্য অপেক্ষা করছিলেন ভক্তরা। কিন্তু তা আর হল না। বেশ কিছুদিন ধরেই নাকি সম্পর্কে ছিলেন দুজনে। যদিও বিষয়টা নিয়ে কখনোই মুখ খোলেননি সিদ্ধার্থ কিয়ারা। কিন্তু হঠাৎ করে আলাদা হওয়ার সিদ্ধান্ত কেন নিলেন দুজনে? 


অবশেষে প্রকাশ‍্যে এল সেই কারণ।হজুটির ঘনিষ্ঠ সূত্রের খবর,  প্রেম ভেঙেছে সিদ্ধার্থ কিয়ারার। এখন আর একে অপরের সঙ্গে দেখা করেন না তাঁরা। আজকাল মানুষ খুব তাড়াতাড়িই একে অপরের সঙ্গে থাকতে গিয়ে হাঁফিয়ে ওঠেন। সম্পর্কটা যেমন স্বীকার করেননি কেউ, তেমনি বিচ্ছেদের গুঞ্জন নিয়েও মুখ খোলেননি সিদ্ধার্থ কিয়ারা।


অভিনেতা এর মাঝেই কিয়ারার একটি সোশ‍্যাল মিডিয়া পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন। ‘ভুলভুলাইয়া ২’ এর প্রচার শুরু করেছেন অভিনেত্রী। তার ফাঁকেই একটি রিল ভিডিও শেয়ার করেছেন তিনি ইনস্টাগ্রামে। সেই ভিডিওতে লাইক দিয়েছেন সিদ্ধার্থ। নেটিজেনদের একাংশ মনে করছেন, সরাসরি মুখ না খুলে এভাবেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে বিচ্ছেদের খবর পুরোটাই গুজব।