সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

নিজের ২১ বছরের জন্মদিনেই রহস্যমৃত্যু অভিনেত্রী সাহানার, খুন!

Saturday, May 14, 2022 | Hasanur Hossain

 


নিজের ২১ তম জন্মদিনে রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার হল অভিনেত্রীর। দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাহানা।  শুক্রবার মালায়ালি এই অভিনেত্রীর জন্মদিন ছিল।


কেরলের কঝিকোড়ের বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। 

অভিনেত্রীর স্বামী সাজিদকে গ্রেফতার করেছে পুলিশ। 


অভিনেত্রীর পরিবারের দাবি, সাজিদ-ই সাহানাকে খুন করেছে। কারণ প্রায়শই সাহানা ফোনে তার স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করত।