সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

আত্মহত্যা করলেন বাংলার আরও এক উঠতি মডেল!

Sunday, May 29, 2022 | Hasanur Hossain

 



কসবায় উঠতি মডেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। কসবায় বাড়ি থেকেই রবিবার উদ্ধার হয় সরস্বতী দাস নামের ওই মডেলের ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। মেয়েটির মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কী ভাবে এবং কেন ওই ঘটনাটি ঘটল খতিয়ে দেখছে পুলিশ। 


সূত্রের খবর, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। ফলত ঠিক কী ঘটেছিল তা এখনও পরিষ্কার নয়। কসবায় সরস্বতীর মামাবাড়ি ছিল বলে খবর। জানা গিয়েছে, সেখানেই তিনি থাকতেন। গত রাতে বাড়িতে দিদিমার সঙ্গে তিনি একা ছিলেন। সকালে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে বাড়ির লোকজন খবর দেয় থানায়। কসবা থানার তরফ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পরিবারের তরফ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।


জানা গিয়েছে, ১৯ বছরের এই উঠতি মডেলের এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল। বেশ কয়েকদিন ধরে সম্পর্কে টানাপোড়েন চলছিল। পরিবারের দাবি, সেই কারণেই অবসাদে ভুগছিলেন সরস্বতী। শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ এই মুহূর্তে সরস্বতীর ফোনের প্যাটার্ন ব্রেক করার চেষ্টা চালাচ্ছে। ফোন খোলা গেলে তদন্তে অনেকটাই সাহায্য হবে বলে মনে করা হচ্ছে। 


জানা গিয়েছে, মডেল হিসেবে সদ্য কাজ করতে আরম্ভ করেছিল সরস্বতী। পেশাদার মডেল হওয়ার স্বপ্ন ছিল তাঁর চোখে। সেই কারণেই নানা ফটোশ্যুট করে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করতেন তিনি।