সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

দুঃসংবাদ! প্রয়াত KGF খ্যাত STAR ACTOR মোহন জুনেজা

Sunday, May 08, 2022 | Hasanur Hossain

 


 

মাত্র ৫৪ বছরেই প্রয়াত অভিনেতা মোহন জুনেজা।  দক্ষিণী ছবির নানা কৌতুক চরিত্রে অভিনয় করেছেন তিনি। মাস দেড়েক আগে ‘কেজিএফ ২’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। লিভারের সমস্যায় দীর্ঘ দিন ভুগছিলেন মোহন। 


শারীরিক অবস্থার অবনতি ঘটলে বেঙ্গালুরুর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। ‘কেজিএফ’ ছবির প্রযোজকেরা প্রয়াত অভিনেতার পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তাঁরা লিখেছেন, ‘মোহনের পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য আমাদের আন্তরিক সমবেদনা।


তিনি কন্নড় ছবির জগতে সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন। কেজিএফ পরিবারেরও সদস্য ছিলেন তিনি। শোকাহত মোহনের অনুরাগীরাও। ইন্ডাস্ট্রির সহকর্মীদের পাশাপাশি নেটমাধ্যমে দুঃখপ্রকাশ করেছেন তাঁরাও। অভিনেতার আকস্মিক চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনেকেই।দীর্ঘ কেরিয়ারে ১০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন মোহন। ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ এবং ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এ তাঁর অভিনয় নজর কেড়েছে। 


এ ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালম এবং হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি। ‘চেল্লাতা’ ছবির মাধ্যমে প্রথম জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এ ছাড়াও নানা টেলিভিশন শোয়ে দেখা যেত তাঁকে। বেঙ্গালুরুতে জন্মেছিলেন মোহন। তাঁর বাবা পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। কিন্তু পড়াশোনায় কখনওই বিশেষ মন ছিল মোহনের।আগাগোড়াই অভিনেতা হতে চেয়েছিলেন তিনি।