সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

ন্যাটো সদস্যপদের জন্য আবেদনপত্র জমা দিল এই দুই দেশ!

Thursday, May 19, 2022 | Hasanur Hossain

 


দুই দেশ সুইডেন ও ফিনল্যান্ড রাশিয়ার হুমকিতে পাত্তা না দিয়ে যৌথভাবে ন্যাটো সদস্যপদের জন্য আবেদনপত্র জমা দিয়েছে। সুইডেন এবং ফিনল্যান-এর এই পদক্ষেপকে ঐতিহাসিক পদক্ষের বলে উচ্ছ্বাস প্রকাশ করেন ন্যাটো প্রধান জেন্স স্টল্টেনবার্গ। বুধবার দুই দেশের রাষ্ট্রদূত ন্যাটোর হেড কোয়ার্টারে গিয়ে ন্যাটো প্রধান জেন্স স্টল্টেনবার্গ-এর হাতে এই জোটে যোগদানের আবেদনপত্র জমা দেন। 


আবেদনপত্র হাতে পেয়ে নিজের প্রতিক্রিয়ায় ন্যাটো প্রধান বলেন, এই আবেদনপত্রের জমা পড়ার সঙ্গে সঙ্গেই জোটের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হল। এবার তোমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করবে জোট।

উল্লেখ্য, সুইডেন ফিনল্যান্ডের ন্যাটোতে সংযোজন তার প্রভাবকে অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে রাশিয়ায় তুলনায় ন্যটোর সীমানা আরও বাড়বে।


এর ফলে আরও দুর্বল হবেন পুতিন। তবে নেটো সদস্য তুরস্ক এই যোগদানের বিরোধিতা করেছে। তাদের দাবি, আঙ্কারা বিরোধী তুরস্কের বিদ্রোহী গোষ্ঠীকে আশ্রয় দেয় এই দুই দেশ এমনকী তাদের জন্য সেফ প্যাসেজও তৈরি করে দেয়। 


বিষয়টি বাকি সদস্যদেশ এবং তুরস্কের সঙ্গে আলোচনা করে সমাধানসূত্র খোঁজা হবে বলে জানিয়েছেন ন্যাটো প্রধান। তবে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোয় যোগদানের ইচ্ছে নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এই পদক্ষেপ নিলে সুইডেন ও ফিনল্যান্ডকে উপযুক্ত জবাব দেবে মস্কো।