সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ২২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস!

Sunday, January 29, 2023 | Hasanur Hossain



 রবিবার রাতে আগরতলা চিত্তরঞ্জন রোডস্থিত ত্রিপুরা প্রদেশ তৃণমূল দলীয় কার্য্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করে ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ২২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল। পরবর্তী তালিকা শীঘ্রই প্রকাশিত হবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ তৃণমূল সহ সভাপতি আশীষ লাল সিংহ সহ অন্যান্যরা।  ত্রিপুরার ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে যে ২২ টি আসনে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেগুলো হল- ৩ বামুটিয়া (তপশিলী জাতি)- নিহার রঞ্জন সরকার, ৭ রামনগর- পূজন বিশ্বাস,১০ মজলিশপুর- নির্মল মজুমদার, ১৫ কমলসাগর- সুতপা ঘোষ, ১৮ বিশালগড়- হারাধন দেবনাথ, ২০ বক্সনগর- জয়দুল হোসেন, ২২ সোনামুড়া- নীল কমল সাহা, ২৩ ধনপুর-হাবিল মিয়া, ২৮ তেলিয়ামুড়া- রবি চৌধুরী, ৩৬ শান্তিরবাজার (উপজাতি)- নরেন্দ্র রিয়াং, ৩৮ জোলাইবাড়ি (উপজাতি)- কং জরি মগ, ৪২ অমরপুর- বিপ্লব সাহা, ৪৩ করবুক (উপজাতি)- মিল্টন চাকমা, ৪৫ কমলপুর- সুমন দে, ৪৬ সুরমা (তপশিলি জাতি)- অর্জুন নমঃশূদ্র, ৪৭ আমবাসা (উপজাতি)- চন্দন মগ, ৪৯ ছাওমনু (উপজাতি)- রুপায়ন চাকমা, ৫২ চণ্ডীপুর- বিদ্যুৎ বিকাশ সিনহা, ৫৩ কৈলাসহর- আব্দুল মতিন, ৫৪ কদমতলা কুর্তি- আব্দুল হাসেম, ৫৫ বাগবাসা- বিমল নাথ, ৫৯ পেচারথল (উপজাতি)- পূরনিতা চাকমা।