সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

'ববি' ছবি প্রত্যাখ্যানই কাল হয়েছিল রেখার বোন রাধার

Friday, December 20, 2024 | Rakhibul islam

সংবাদপত্র ডেস্ক,২১ ডিসেম্বর ২০২৪ঃ আমরা হয়তো অনেকেই জানিনা রেখার বোন রাধাও ছিলেন বিনোদন জগতের মানুষ। বেশ কিছু ছবি করলেও তিনি প্রধানত ছিলেন একজন মডেলার। তবে ছবি করার বিষয়ে তার উৎসাহ ছিল যথেষ্ট। 


প্রসঙ্গত, রেখার বাবা জেমিনি গণেশন তামিল ছবির জনপ্রিয় তারকা ছিলেন। তিন-তিন বার বিয়ে করেন তিনি। প্রথম বিয়েতে তাঁর চার সন্তান ছিল। দ্বিতীয় বিয়েতে ছিল দুই সন্তান। তাঁরাই হলেন রেখা ও রাধা। মাত্র ১৩ বছর বয়সের পরিবারে অর্থ উপার্জনের কারণে সিনেমায় নাম লেখান রেখা। শুরু করেন মডেলিং। অল্পদিনের মধ্যে রাধাও দিদির পথ অনুসরণ করেছিলেন। নামজাদা বেশ কিছু মডেলিং ব্র্যান্ডের সঙ্গেও কাজ করেছিলেন তিনি।


  কিন্তু নিজের একটা ভুল সিদ্ধান্তে শেষ পর্যন্ত বলি পাড়া থেকে তিনি হারিয়ে গেলেন। রাধা যখন চুটিয়ে মডেলিং করছেন তখন এক বিখ্যাত ছবির অফার পান তিনি। কিন্তু সেই অফার ফিরিয়ে দেন তিনি। বাবার সম্মতি থাকলেও রাজি হননি রাধা। কিন্তু কেন? সিনেমার থেকেও মডেলিং বেশি পছন্দ ছিল তাঁর। কী সেই ছবি? শুনলে চমকে যেতেই পারেন। আইকনিক ছবি ‘ববি’। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ওই ছবিতেই ব্রেক মিলেছিল তাঁর। ওই ছবিতেই ঋষি কাপুরের বিপরীতে অভিনয় করার কথা ছিল তাঁর। তিনি রাজি না হওয়ার সেই ছবির অফার যায় ডিম্পল কাপাডিয়ার কাছে, সেই ছবি সুপারহিট হয়। রাধারও আর তারকা হয়ে ওঠা হয়নি।