কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায়ের বাড়িতে দুষ্কৃতি হামলা! চললো গুলি

 

কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়ের বাড়িতে


গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তাল রাজনীতির ময়দান। জানা গেছে যে, এদিন দুপুর নাগাদ পার্থ বাবুর জিরানপুরের বাড়িতে চড়াও হন দুষ্কৃতীরা। যদিও সেখানে পার্থ প্রতিম রায় ছিলেন না। গ্রামের ওই বাড়িতে ওনার বাবা মা ও দাদা সহ পরিবারের বাকি সদস্যরা থাকেন। এদিন দুপুরবেলা একদল দুষ্কৃতী গাড়িতে করে এসে বাড়ির সামনের প্রবেশ পথ খোলা পেয়ে গুলি করতে করতে বাড়ির ভিতরে প্রবেশ করে এবং আরও কয়েক রাউন্ড গুলি চালায়। এতে পরিবারের সদস্যরা ভীত হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে পার্থ প্রতিম রায় দ্রুত নিজ বাড়িতে ছুটে জান ও পরিবারের সাথে কথা বলেন। ঘাটনার প্রেক্ষিতে পার্থ প্রতিম রায়ের বাবা একটি এফ আই আর দায়ের করেন। ঘটনার পর পুলিশ সেখানে পৌঁছায় ও একটি গুলির খোল উদ্ধার করে। পার্থ প্রতিম রায় জানান, কে বা কারা এই কাজ করেছে সেটা তার কল্পনার বাইরে তবে তিনি খোঁজ নিচ্ছেন এবং পুলিশও তদন্ত চালাচ্ছে।

Post a Comment

0 Comments