নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর,২০ জুলাই:
রাত পোহালেই দেশ জুড়ে ধর্মপ্রাণ মুসলিমদের ত্যাগের পরব ঈদুজ্জোহা।তার আগেই এক মহৎ কাজে উদ্যোগী হলেন ইমাম সাহেব।মালদহের রতুয়া-১ নং ব্লকের কাঞ্চন নগরের বাসিন্দা তথা মদিনা শহরের মসজিদ আল-খায়েরের ইমাম আবু তাহের নিলেন মানবিক উদ্যোগ।ঈদুজ্জোহার আগেই মঙ্গলবার কাঞ্চননগর,কার্বনা ও ভাদো এলাকায় ঘুরে ঘুরে প্রায় ১০০ জন দুস্থ পরিবারের গৃহকর্ত্রীর হাতে তুলে দিলেন নগদ অর্থ।তার মধ্যে সিংহভাগ ছিলেন বিধবা মহিলারা।সম্প্রতি,মাস তিনেক আগে মদিনা শহর থেকে বাড়ি ফিরেছেন আবু তাহের।তিন মাস একাধিক মানবিক কাজে উদ্যোগী হয়েছেন তিনি।করোনা কালে রাজ্যজুড়ে চলছে বিধি নিষেধ।ফলে মিশ্র কর্মহীন অনেকেই।তার মধ্যে আগমন পরবের।তাই দুস্থদের কথা মাথায় রেখে এই উদ্যোগ বলে জানিয়েছেন ইমাম আবু তাহের।তার এই মহৎ উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলে।

0 Comments