আসানসোলে অনুষ্ঠিত হল সিএসপি ওয়ার্কার অ্যাসোসিয়েশনের কর্মী সম্মেলন

 



রামকৃষ্ণ চ্যাটার্জী, পশ্চিম বর্ধমান: রাজ্য সরকারের একাধিক উন্নয়ন মূলক প্রকল্প নিয়ে কাজ করে চলে রাজ্যের সিএসপি গ্রূপের মহিলা কর্মীরা। আর সেই কাজের সঙ্গে যুক্ত মহিলা কর্মীদের নিয়ে শুক্রবার আসানসোলের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ সিএসপি ওয়ার্কার অ্যাসোসিয়েশনের এক কর্মী সম্মেলন। আর এদিনের এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য চেয়ারম্যান বাবলা রায়, তৃণমূলের মহিলা নেত্রী রাখি কর্মকার সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতা ও নেত্রী। আর এদিনের এই কর্মসূচিতে সিএসপি কর্মীদের নানান দাবি দাবা নিয়ে আলোচনা হয়। 


এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাবলা রায় বলেন, এই প্রকল্পের আওতায় যুক্ত সকল শ্রমিকের পারিশ্রমিক হাতে নয় দিতে হবে ব্যাঙ্কে। 


তিনি বলেন তাদের টাকা বহু অংশেই কাট মানিতে চলে যাচ্ছে। তাই কাটমানি বন্ধের পাশাপাশি এদিন এই অনুষ্ঠানে এসে সংগঠনের নেত্রী সানোয়ারা বেগম কাটমানি বন্ধ করা, ব্যাঙ্ক একাউন্টে বেতন সহ একাধিক বিষয়ে বলেন সাংবাদিকদের কাছে।


 পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাসন , তৃণমূল মহিলা সংগঠনের পক্ষ থেকে আলপনা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। এদিন সিএসপি ওয়ারকার্সদের পক্ষ থেকে স্থায়ী করণের দাবি করা হয়৷ পাশাপাশি সম কাজে সম বেতন, ব্যাঙ্কের খাতায় সরাসরি বেতন প্রদান, সি এস পি কর্মীদের ৬০ বছর পর্যন্ত কাজে বহাল করার দাবিগুলি তুলে ধরা হয়৷

Post a Comment

0 Comments