রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: স্কুল-কলেজ খোলার দাবিতে আসানসোলের রবীন্দ্রভবনের সামনে সই সংগ্রহ কর্মসূচি করল ডিএসও। বৃহস্পতিবার অল ইন্ডিয়া ডিএসও ছাত্র সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়েছে। এদিন এই কর্মসূচির মাধ্যমে পথ চলতি মানুষদের সই সংগ্রহ করা হয়েছে।
ডিএসও ছাত্র সংগঠনের নেতৃত্বরা জানান, এই কোভিড পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। তাই কোভিড বিধি মেনে সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোকে চালু করতে হবে। তাই এদিন এই দাবি নিয়ে পথ চলতি মানুষদের সই সংগ্রহ কর্মসূচি করা হয়েছে।

0 Comments