'মুখ্যমন্ত্রী'কে গালিগালাজ! প্রতিবাদ করতে গিয়ে মাথা ফাটল তৃণমূল কর্মীর, অভিযোগ দায়ের থানায়

 



নাজিম আক্তার, চাঁচল: দুয়ারে সরকার শিবির নিয়ে এলাকার বাসিন্দাদের পরামর্শ দিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে গালিগালাজ, প্রতিবাদ করতে গেলে তৃণমূল নেতার মাথা ফাটিয়ে দেওয়ায় অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলের কনুয়া কাবিলখানি এলাকায়। গুরুতর জখম ওই নেতা বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনা নিয়ে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ।


জানা গিয়েছে, জখম ওই তৃণমুল কর্মীর নাম গুলজার আলম (৩৪)। আগামী ১৬ অগাষ্ট গোটা রাজ্যের প্রতিটি ব্লকের পঞ্চায়েত এলাকায় শুরু হতে চলেছে "দুয়ারে সরকার" শিবির। এই শিবিরের মাধ্যমে রাজ্য সরকারের বেশ কয়েকটি প্রকল্পে জনগন সরাসরি আবেদন করতে পারবেন। যায় ফলে জনগণকে বিভ্রান্ত বা হয়রানি হতে হবে না। ওই কর্মসূচী নিয়ে এদিন তৃণমূলের অঞ্চল সদস্য গুলজার আলম চাঁচল ১ নং ব্লকের অলিহণ্ডা পঞ্চায়েতের কাবিলখানি এলাকার এক বাসিন্দাকে বোঝতে গেলে ওই সময় বেশ কিছু কংগ্রেস কর্মীরা তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। এর পরেই ওই নেতা প্রতিবাদ করতে গেলে তাকে ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধোরের ফলে ওই নেতার মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। 


আহত তৃণমূল নেতা গুলজার আলমের মা ও তার পরিবারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এনিয়ে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি পারিবারিক বিবাদের কারণে এই ঘটনা, এর সাথে রাজনীতির কোন যোগ নেই।

Post a Comment

0 Comments