বিজেপি কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে হিরাপুর থানার সামনে বিক্ষোভ বিজেপির

 


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: রাজ্য জুড়ে ভোট পরবর্তী পরিস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ বাড়ে বাড়ে তুলে আনছিল বিজেপি নেতৃত্বরা। আর এবার মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানোর প্রতিবাদে শুক্রবার আসানসোলের হিরাপুর থানার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি নেতৃত্বরা। আর বিজেপির এ দিনের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন আসানসোল জেলা বিজেপির কনভেনর শিবরাম বর্মণ, বিজেপি নেতা বাপ্পা চ্যাটার্জী, ভিগু ঠাকুর সহ বহু বিজেপি কর্মী সমর্থক। এদিন বিক্ষোভরত বিজেপি নেতাদের অভিযোগ, গতকাল বৃহস্পতিবার রাতে বিনা নোটিশে তাদের তিন কর্মী সমর্থককে থানায় ধরে এনেছে পুলিশ। আর এই অভিযোগ তুলে এদিন তারা আসানসোলের হিরাপুর থানার সামনে বিক্ষোভ দেখায়। পাশাপাশি এদিন বিজেপি নেতারা আরো  অভিযোগ করে কোন রকম কাগজ না দেখিয়ে এই তিন জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কি অভিযোগে গ্রেফতার করা হয়েছে তা জানানো হয়নি বলেও এদিন অভিযোগ করে বিজেপি নেতৃত্ব।এদিকে সূত্রের খবর পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ধৃত তিন বিজেপি কর্মী রাজিব সাহা, কৌশিক ও বসন্ত রায়কে শুক্রবার আসানসোল জেলা আদালতে তোলে পুলিশ।

Post a Comment

0 Comments