আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকা কালীন কাজ না করেই টেন্ডার কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
একুশের নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিষ্ণুপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু একুশের ভোটের টিকিট না পেয়ে ফের বিজেপি ছেড়ে পুরোনো ঘরে ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ অবধি আর তৃণমূলে ফিরতে পারেননি তিনি। আর এবার আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতায় থাকা কালীন কোটি কোটি টাকার টেন্ডার নেওয়া হয়েছে বাঁকুড়া পুরসভার তরফে। এদিকে সেই টেন্ডারের একটার কাজও হয়নি বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে তদন্তের পর প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির যোগ সূত্র পেয়ে গ্রেফতার করেছে বাঁকুড়া পুলিশ।
জানা গিয়েছে, খতিয়ে দেখা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। রবিবারই তাঁকে আদালতে তোলা হবে। ইতিমধ্যেই বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা, ৪০৬ ধারায় বিশ্বাসভঙ্গ এবং ৪০৯ ধারায় পদে থেকে সরকারি সম্পত্তি তছরুপের অভিযোগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
0 Comments