নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: করোনার ছোবলে দেশ দিশেহারা! তৃতীয় ঢেউ আসার প্রাক্কালে বিভিন্ন সমাজ-সেবামূলক সংগঠন এগিয়ে এসেছে মানুষের সাহায্যে। পিছিয়ে নেই বিভিন্ন ক্লাবগুলি। তারাও সাধ্যমত মানুষের পাশে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে। রাখিবন্ধন উৎসবে সামাজিক দূরত্ব বজায় রেখে লায়ন্স ক্লাবের সদস্যরা দিনহাটা ২ নং ব্লকের ধাপড়াহাট বাজারের পথযাত্রীদের রাখি পরিয়ে দিলেন। এর পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন ক্লাবের সদস্যরা।
দিনহাটার নটকোবাড়ি ও শুকারুর কুঠির ২০ জন সদস্য মিলে ৪ জুলাই লায়ন্স ক্লাবটির শুভ উদ্বোধন করেন। লায়ন্স ক্লাবের সভাপতি নাজমুল হক, সম্পাদক রুবেল সেখ সহ সাইফুর রহমান, ওয়াদুদ মিয়া, ফারুক হোসেন, শাহজাহান সেখ (তোতা), ফজলে হক, আনছারুল হক এদিন উপস্থিত ছিলেন।
দিনহাটার নটকোবাড়িতে অবস্থিত লায়ন্স ক্লাবের সম্পাদক রুবেল সেখ বলেন, আমরা কয়েকজন মিলে এই ক্লাবটির শুভ উদ্বোধন করি। আমাদের প্রধান লক্ষ্য মানুষদের সেবা করা। আমাদের এই ক্লাব থেকে এই মাসে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে। অর্থের অভাবে ছানি অপারেশন করতে পাচ্ছে না, এমন ব্যক্তিদের বিনামূল্যে অপারেশন করার ব্যবস্থা করে দেওয়া হবে ক্লাবের পক্ষ থেকে।


0 Comments