নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া: মঙ্গলবার জামুড়িয়া স্টেশনে ট্রেনে কাটা বছর ৫০-এর এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিল। নাম কাটিয়া হেমব্রম, জামুড়িয়া ১ নং ওয়ার্ডের বোরিং ডাঙা আদিবাসী পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় এক ব্যক্তি জানান, দুপুর ১টা নাগাদ কাটিয়া হেমব্রম তাকে জিঞ্জাসা করে ট্রেন ক'টার সময় আছে। তিনি তাকে জানান জেসিডি থেকে ট্রেনটা আসবে বিকেল সাড়ে ৫টা নাগাদ। তার পর সে চলে যায়। জেসিডি অন্ডাল ট্রেন চলে যাওয়ার পরেই শোনা যাচ্ছে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছে। ঘটনার পরেই অন্ডাল জিআরপি দেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের অনুমান মানসিক ভারসাম্যহীনের কারণে আত্মহত্যা করেছে কাটিয়া হেমব্রম। জামুড়িয়া স্টেশনে ট্রেনে কাটা দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

0 Comments