ট্রেনে কাটা পড়ে আত্মঘাতী গিতালদহের প্রাক্তন প্রধানের স্বামী ও ছেলে


বামনহাট গামী উত্তরবঙ্গ এক্সপ্রেসে কাটা পড়ে আত্মঘাতী হলেন গিতালদহ ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বীথিকা রায়ের স্বামী প্রদীপ বর্মন ও তাঁর ছেলে। উল্লেখ্য এদিন সকাল ১০.৩০ নাগাত বামন হাট গামী উত্তরবঙ্গ এক্সপ্রেসে ফলিমারি ও নিউ গিতালদহ স্টেশনের মাঝে এলে উক্ত দুর্ঘটনা টি ঘটে। জানা যাচ্ছে যে, প্রদীপ বর্মন তার বছর ১২ এর ছেলেকে নিয়ে এদিন ট্রেনের সামনে পড়ে যায়, এবং ট্রেন তাদেরকে কেটে চলে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদিনের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এটা নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা পুলিশ তদন্তের মাধ্যমেই জানা যাবে।

Post a Comment

0 Comments