পশ্চিম বর্ধমান প্রেস ক্লাবের উদ্যোগে ভ্যাক্সিনেশন ক্যাম্প রবীন্দ্রভবনে

 




 রামকৃষ্ণ চ্যাটার্জী, পশ্চিম বর্ধমান: করোনা অতিমারি থেকে বাঁচতে রাজ্য সরকার বিভিন্ন ধরনের অভিযান চালিয়ে আসছে। তার কারণে বিধি নিষেধ চলছে রাজ্যজুড়ে। তবে করোনা থেকে রক্ষা পেতে রাজ্যের বিভিন্ন জায়গায় করোনা প্রতিষেধক নিতে মরিয়া সাধারণ মানুষরা। যদিও বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হলেও কিন্তু সেই ভ্যাকসিন নিয়ে বিক্ষোভ শুরু হয় বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে।


তবে এর মাঝেই আসানসোল পশ্চিম বর্ধমান প্রেসক্লাবের উদ্যোগে ভ্যাক্সিনেশন ক্যাম্প করা হয় আসানসোল রবীন্দ্রভবনে। এদিন আসানসোলের পাশাপাশি বিভিন্ন পঞ্চায়েত এবং ব্লক থেকে আসা সাংবাদিকরা তাদের দ্বিতীয় ডোজ নেয়। পাশাপাশি তার আগেও আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এবং আসানসোল পৌর নিগমের সদস্য অভিজিৎ ঘটক পরিদর্শন করে যায় পশ্চিম বর্ধমান প্রেসক্লাব।


এদিন ভ্যাক্সিনেশন ক্যাম্প করার উদ্যোগ নেয় পশ্চিম বর্ধমান প্রেসক্লাব। উদ্যোগ নেয় পবিত্র বন্দ্যোপাধ্যায়, বাসুদেব চট্টোপাধ্যায়, ছোটন সেনগুপ্ত। 


 এদিনবেশকিছু সাংবাদিকরা দ্বিতীয় ডোজ নেয়, জার মধ্যে চন্দ্র শেখর চট্টোপাধ্যায়, তারক চট্টোপাধ্যায়, মৈনাক মুখার্জি, লিলটু বাউরি, শ্যাম দাস, কৌশিক মুখার্জী,আব্দুল হক, রাহুল পাশওয়ান,  নীলাদ্রি শেখর পাল, দীপক শর্মা,মহেশ দে, অমলেশ কুমার, পরিতোষ সান্যাল, পার্থ সরকার, রামকৃষ্ণ চ্যাটার্জী, বিজু মণ্ডল, চন্দন গুপ্তা, রামকুমার, মনোজ নিয়োগী, প্রেম প্রসাদ, রাও সহ বিভিন্ন সাংবাদিকরা তাদের এই দ্বিতীয় ডোজ নেওয়া হয়।

Post a Comment

0 Comments