সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

সাইকেল চালিয়ে সিভিক ভলান্টিয়ারের বার্তা 'সেফ ড্রাইভ সেভ লাইফ' মেনে চলার

Monday, August 02, 2021 | Hasanur Hossain

 



রামকৃষ্ণ চ্যাটার্জী, পশ্চিম বর্ধমান: দুর্ঘটনা কমাতে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচির উপর জোর দিয়েছে সরকার। আর এবার সেই কর্মসূচিতে সামিল হল দুই বন্ধু। তারা দুজনেই সিভিক পুলিশে কর্মরত। আর সেই সূত্রেই তাদের বন্ধুত্ব। আর সেই বন্ধু দিবসের দিনই তারা সাইকেল চালিয়ে কলকাতা থেকে লাদাখের পথে রওনা দিল। তাদের উদ্দেশ্যে একটাই সাধারণ মানুষের মধ্যে 'সেফ ড্রাইভ সেভ লাইফের' বার্তা পৌঁছনো। আর সেই লক্ষেই  দুই সিভিক পুলিশ সজল বাউল ও বিপ্লব দাস তারা দুই বন্ধু মিলে সাইকেল নিয়ে কলকাতা থেকে লাদাখের উদ্দেশ্যে রওনা দিল।  তাদের দুই বন্ধুর ২ রকম বার্তা সাধারন মানুষের কাছে দিতে চান সজল বাউল বর্তমানে নৈহাটী থানার সিভিক পুলিশের কর্মী আরও এক বন্ধু বিপ্লব দাস কলকাতা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের  নিমতা থানার সিভিক পুলিশ কর্মী। তারা দুই বন্ধু কলকাতা থেকে লাদাখের উদ্দেশ্যে সাইকেল চলিয়ে রওনাদেন বর্তমানে জাতীয় সড়ক ধরে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির এলাকায় প্রবেশ করেন সোমবার সন্ধ্যায় তাদেরকে কুলটি বাইপাস চৌরাঙ্গী মোড়ে কর্মরত কুলটি ট্রাফিক গার্ডের সিভিক পুলিশেরা তাদেরকে স্বাগতম জানান। তবে এই সাইকেল করে এই রওনাতে সাধারণ মানুষের কাছে তাদের বার্তা পৌঁছানোই বড়ো পাওনা দুই বন্ধুর। 


এদিন এই বিষয়ে সিভিক কর্মী বিপ্লব দাস বলেন যে, আমরা অনেক কাছ থেকে বিভিন্ন দুর্ঘটনা দেখতে পাই। অনেকে সিগন্যাল না মেনে রাস্তা পার হয়, তাই সাধারণ মানুষের কাছে 'সেফ ড্রাইভ সেভ লাইফ'- এর বার্তা দেয়া মানুষ যেন হেলমেট ব্যবহার করে সিগন্যাল দেখে রাস্তা পারাপার হয়। প্ৰত্যেক মানুষ অন্তত নিজের কথা ভাবে। তার বক্তব্য আমার এতো কিলোমিটারের পথ চলার তে একটি মানুষ ও যদি এই সেফ ড্রাইভ সেভ লাইফ কথার বোঝে সেটাই আমার বড়ো পাওনা। ওপর দিকে আরেক সিভিক পুলিশ সজল বাউল তার বার্তা যে পরিবেশ রক্ষার কথা তুলে ধরা মানুষ যেন পরিবেশ পরিষ্কার রাখে যেন প্লাস্টিক বা দূষণ যাতে কম ঘটে। যেখানে সেখানে মলত্যাগ না করে কারণ সেটা আগামী প্রজন্মের জন্য ও ভালো ফল পাওয়া যাবে এবং সুস্থ থাকবে মানুষ।