৭৫তম স্বাধীনতা দিবস পালিত হলো সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে

রামকৃষ্ণ চ্যাটার্জী,পশ্চিম বর্ধমান,১৫ আগষ্টঃ জাতীয় পতাকা উত্তোলন করে ৭৫তম স্বাধীনতা দিবস পালিত হলো সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে।

এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং।


তাছাড়া এদিন নৃত্য পরিবেশন ও আবৃত্তি মাধ্যমে দিনটি পালন করা হয়।এবং এলাকার বৃদ্ধ ব্যাক্তি যিনি কানের সমস্যায় ভুগছিলেন তাকে বিধায়কের উদ্যোগে একটি কানের মেশিন প্রদান করা হয়।

তাছাড়া এদিন উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ রূপনারায়ানপুর পঞ্চায়েত প্রধান রানু রায়,পঞ্চায়েত সদস্য কল্যাণী রক্ষিত,সুলেখা দাস,তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি মিঠুন মণ্ডল,সুভাষ মহাজন সহ ব্লকের সমস্ত নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

Post a Comment

0 Comments