স্বাধীনতা দিবসে সাংবাদিকদের সংবর্ধনা ও প্রান্তিক মানুষদের বস্ত্রদান চাঁচলে

নাজিম আক্তার,চাঁচল,১৫ আগষ্টঃ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রান্তিক মানুষগুলির মাঝে বস্ত্র বিতরণ করলেন মালদহের চাঁচল টিচার্স ট্রেনিং কলেজের কর্ণধার আসফাক আলম।রবিবার সকালে কলেজ প্রাঙ্গনে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপণের পাশাপাশি অসহায় মানুষদের কাছে টেনে নেন কলেজ কর্তৃপক্ষ।স্বাস্থাবিধি মেনে শতাধিক মানুষের মাঝে বিলি করা হয় বস্ত্র।


এছাড়াও সংবাদ মাধ‍্যমের কর্মীদের সংবর্ধনা জ্ঞাপণ করেন চাঁচলের টিচার্স ট্রেনিং কলেজের কর্ণধার আসফাক আলম ওরফে রাজু।

Post a Comment

0 Comments