সিপিএমের কার্যালয়ে পালিত হলো স্বাধীনতা দিবসের অনুষ্ঠান

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল,১৫ আগষ্টঃ দেশ জুড়ে রবিবার যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। তা থেকে বাদ যায়নি পশ্চিমবঙ্গের আসানসোল শহরও। আর এবার আসানসোল শহরে সিপিআইএমের পক্ষ থেকে উৎযাপন করা হলো দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।


 এদিন আসানসোল শহরে সিপিএমের দলীয় কার্যালয়ে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যাপক অরুণাভ দাশগুপ্ত। পরে সিপিআইএম নেতা পার্থ মুখার্জী স্বাধীনতা আন্দোলনেবিজয় পালের অবদান নিয়ে স্মৃতি চারণা করেন। পাশাপাশি তিনি আরো বলেন  বিগত ১৫ বছর ধরে তারা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পালন করে আসছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এতদিন তারা রাস্তায় পালন করত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। তবে এবার প্রথম আসানসোল  সিপিএম জোনাল কমিটি  কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হলো।

Post a Comment

0 Comments