সামডির সংগ্রামগড়ে 'কমিউনিটি হলের' উদ্বোধন করলেন বিধায়ক বিধান উপাধ্যায়

 



রামকৃষ্ণ চ্যাটার্জী, সালানপুর: সালানপুর ব্লকের সামডি গ্রাম  পঞ্চায়েতের উদ্যোগে সংগ্রাম গড় গ্রামে একটি কমিউনিটি হলের শুভ উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। সামডি গ্রাম পঞ্চায়েতের নিজ ফান্ড থেকে প্রায় ৩ লক্ষ টাকা ব্যয় করে থেকে সংগ্রাম গড় গ্রামের বাউরী পাড়ায় একটি কমিউনিটি হলের ফিতে কেঁটে নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।


তাছাড়া এদিন সামডি পঞ্চায়েত এর পক্ষ থেকে বিধায়ক বিধান উপাধ্যায়কে তৃতীয় বারের জন্যে বিধায়ক হবার জন্য সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে ছোট ছোট খুদে শিশুরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। এরপর বিধায়ক সংগ্রামগড় গ্রাম পরিদর্শন করে মানুষের সমস্যার কথা শোনেন।


বিধানসভা ভোটের পূর্বে ভোট প্রচারে এসে তিনি এই অঞ্চলের মানুষের প্রধান সমস্যার কথা শোনেন এবং গ্রামের মানুষের প্রধান সমস্যা ছিল পানীয় জল রাস্তা ও একটি কমিউনিটি হলের। তিনি গ্রামের সমস্ত গ্রামের মানুষ জনকে আশ্বাসদেন খুব তাড়া তাড়ি তাদের সমস্যার সমাধান করা হবে।


এই প্রসঙ্গে বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, এই গ্রামের মানুষের অনেক দিনের চাহিদা ছিল একটি কমিউনিটি হলের। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সামডি গ্রাম পঞ্চায়েতের ফান্ড থেকে ৩ লক্ষ টাকা ব্যয় করে এই কমিউনিটি হলের নির্মাণ করা হয়।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, জেলা পরিষদ সদস্য কৈলাশ পতি মণ্ডল, সামডি গ্রাম পঞ্চায়েত প্রধান জনার্দ্দন মন্ডল, তৃণমূল কংগ্রেসের নেতা গৌরাঙ্গ তেওয়ারী, স্বপন মণ্ডল, পঞ্চায়েত সদস্য বিনা দে সহ আরও অনেকে।

Post a Comment

0 Comments