করোনা আবহে অস্বাস্থ্যকর পরিবেশে দিনযাপন পুলিশ কর্মীদের! দ্রুত সংস্কারের আশ্বাস জেলা পুলিশ সুপারের

 



নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর: বেহাল দশা পুলিশ ব্যারাকের। একদিনের বৃষ্টিতে জল জমে থৈ থৈ থানা চত্বরে। বৃষ্টি নামলেই জলের মধ্যে খাট পেতে শুয়ে থাকেন মালদহের হরিশ্চন্দ্রপুরের পুলিশ কর্মীরা। এমনই জরাজীর্ণ দশা হরিশ্চন্দ্রপুর পুলিশ ক্যাম্পাসের। অল্প বৃষ্টিতেই জমে যায় জল। আর তার মধ্যে দিনরাত পরিশ্রম করে এসে জলের মধ্যে বিছানা পাতেন পুলিশকর্মীরা। এমনই চিত্র দেখা যাচ্ছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ ব্যারাকে।করোনা কালে যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সুরক্ষায় সামনের সারিতে লড়াই করে যাচ্ছেন তাদেরই থাকার জায়গার ঠিক নেই। এই করোনা আবহে পরিবার নিয়ে তাদের থাকতে হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে।এমনকি সরকারি জায়গাতেও উঠছে ড্রেনের কাজে দুর্নীতির অভিযোগ। থানার চত্বর দেখলে মনে হচ্ছে ছোট-খাটো জলাশয়। পুলিশ ব্যারাকে ঢুকে যাচ্ছে জল। ফলে বাড়ছে সাপ, পোকা, মাকড়ের অত্যাচার। আতঙ্কে দিন কাটাচ্ছে ব্যারাকে থাকা পুলিশকর্মীরা। বেহাল অবস্থা নিকাশি ব্যবস্থার। তেমনি চিত্র ধরা পড়ছে মালদা জেলার হরিশচন্দ্রপুর থানায়। 


হরিশ্চন্দ্রপুর থানার কনস্টেবল মহম্মদ রাজিউল বলেন, " আমি প্রায় দুই বছর ধরে এই থানায় রয়েছি। একটু বৃষ্টিতে জল জমে যায়। কারণ জল নিকাশের ব্যবস্থা নেই। পঞ্চায়েতের পক্ষ থেকে নর্দমা করা হলো তা অনেকটা উঁচুতে হয়েছে। ফলে পাস হচ্ছে না জল। আমাদের ব্যারাকের ঘরে জল ঢুকে যাচ্ছে। অত্যাচার হচ্ছে সাপ পোকা-মাকড়ের। থাকতে প্রচন্ড সমস্যা হচ্ছে।" 


মালদা জেলা পুলিশ সুপার অলক রাজোরিয়া বলেন, "জেলার বিভিন্ন থানার পুলিশ ব্যারাক সংস্কারের কাজ শুরু হয়েছে। হরিশ্চন্দ্রপুর থানাতেও খুব দ্রুত কাজ শুরু হবে। 

Post a Comment

0 Comments