মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রীর, শোকের ছায়া পরিবারে

 



নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর: সোমবার সকালে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা বাজার বাস স্ট্যান্ড এলাকায় এক আলু বোঝাই ম্যাটাডোরের ধাক্কায় প্রাণ গেল একাদশ শ্রেণির এক ছাত্রীর। নিহত ছাত্রীর নাম সুস্মিতা রায়(১৫)। নিহত ছাত্রী স্থানীয় ভালুকা হাইস্কুলের একাদশ শ্রেণিতে পাঠরত ছিল।স্থানীয় সূত্রে খবর ওই ছাত্রীর বাড়ি ভালুকা বাজার এলাকায়।




সোমবার সকালে সুস্মিতা প্রতিদিনের মতো টিউশনি পড়তে দেবীপুর এর দিকে সাইকেল নিয়ে যাচ্ছিল। ভালুকা বাজার বাস স্ট্যান্ড এলাকায় এসে রাস্তা পার হবার সময় একটি আলু বোঝাই ম্যাটাডোর তাকে পিসে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় পথচারীরা ভালুকা বাজার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করার পর আহত ছাত্রীটিকে মালদা ট্রান্সফার করার কথা বলে। সেখান থেকে ছাত্রীটিকে পরিবারের লোকেরা মালদা নিয়ে যাওয়ার পথে করিয়ালি ব্রিজের কাছে ছাত্রীটি মারা যায়।

Post a Comment

0 Comments