কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে আসানসোলে মিছিল গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির

 



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: কেন্দ্র সরকারের তিনটি কালা আইন বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে কৃষক আন্দোলন চলছে দিল্লিতে। আর সেই আন্দোলনকে আরও দীর্ঘস্থায়ী হয়েছে উলুবেড়িয়ার প্রাক্তন সাংসদ হান্নান মোল্লার নেতৃত্বে। আর কেন্দ্রের সেই কৃষি আইন বাতিল ও কালা তিন আইন বাতিলের দাবিতে গত বছর দেশ জুড়ে পর পর ভারত বন্ধের ডাক দিয়েছিল কৃষক সংগঠন গুলি। আর দিল্লির সেই কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল বিক্ষোভ। আর এবার সেই আন্দোলনকে সংহতি জানিয়ে বৃহস্পতিবার সকালে আসানসোলের ভগৎ সিং মোড়ে বিক্ষোভ প্রদর্শন করেন বার্ণপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি। এদিন তাদের পক্ষ থেকে কেন্দ্র সরকারের যে তিন কালা বিল সেই বিল অবিলম্বে খারিজ করার দাবি তোলে তারা।


আর এদিন বার্ণপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির সাধারণ সম্পাদক সুরেন্দ্র সিং বলেন, দিল্লিতে মাসের পর মাস যে আন্দোলন চলছে কৃষকদের। ভারত সরকারের যে তিনটি কালো আইন এনেছে তার বিরুদ্ধে দিল্লিতে কিষান মোর্চা আন্দোলন করছে। পাশাপাশি ২৬ জানুয়ারিতে দিল্লির লাল কেল্লায় ট্রাক্টর রেলি করেছিলেন সেই রেলিকে ষড়যন্ত্র করে বদনাম করার চক্রতে প্রতি মাসের ২৬ তারিখে কিষান আন্দোলনের পক্ষে এই বিক্ষোভ করা হয় দেশ জুড়ে। আর আজ সেই বিক্ষোভে সামিল হয়েছি আমরাও।

Post a Comment

0 Comments