দামোদরে স্নানে নেমে মৃত্যু ছাত্রের, শোকের ছায়া এলাকায়

 



রামকৃষ্ণ চ্যাটার্জী, পশ্চিম বর্ধমান: দামোদরে স্নান করতে নেমে আবারও নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ছাত্রের। জানা গেছে রবিবার ঘটনাটি ঘটেছে মাইথনের আহ্লাডিহি বৃন্দাবন ঘাটে। এদিন সালানপুরের রূপনারায়ণপুরের কনভেন্ট স্কুলের একাদশ শ্রেণির ছয় জন ছাত্র স্নান করতে নামে দামোদর নদের বরাকর নদীর বৃন্দাবন ঘাটে। এই সময় তাদের তাদের মধ্যে তিনজন আচমকাই তলিয়ে যায় বরাকরের জলে। এদিকে তাদের তলিয়ে যেতে দেখে স্থানীয়রা এসে তাদের তিন জনকে উদ্ধার করে পিঠা কিয়ারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মধ্যে এক জনকে মৃত বলে ঘোষণা করে। জানা গেছে মৃত ওই ছাত্রের নাম যশরাজ তেওয়ারি বয়স আনুমানিক ১৭ বছর হবে।

Post a Comment

0 Comments