সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

রাখিবন্ধনের দিনেও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব চাঁচলে, তীব্র কটাক্ষ বিজেপির

Sunday, August 22, 2021 | Hasanur Hossain

 



নাজিম আক্তার, চাঁচল: রাখী বন্ধন উৎসবে মোদি-মমতার প্রতীকের রমরমা বিক্রি হচ্ছে রাখী। যা রাজ‍নৈতিক বিবাদ কে ভুলে একত্রিত হওয়ার ভাবনা দেখিয়েছে সেই ছবি। কিন্তু ঠিক উল্টো চিত্র ধরা পড়ল মালদহের চাঁচলে। রাখী বন্ধনের দিনই প্রকাশ‍্যে আসল তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী দ্বন্দ্ব। চাঁচল-১ নং ব্লক ও টাউন  তৃণমূল ছাত্র পরিষদ আলদা ভাবে রাখী বন্ধন উৎসবে সামিল হলেন।


এদিন দুই সংগঠনের পক্ষ থেকেই ভিন্নভাবে চাঁচল শহরের পথ চলতি সাধারণ মানুষের হাতে রাখী ও করোনা প্রতিরোধকারী মাস্ক পড়িয়ে দেন। টিএমসিপির দুই ছাত্র সংগঠনের এহেন কর্মসূচীতে গোষ্ঠী দ্বন্দের রুপ দিলেন বিজেপি। 


উল্লেখ্য, প্রতিবছর রাখি বন্ধনের দিনটিতে চাঁচল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস‍্যরা সাড়ম্বরে দিনটিকে পালন করে।কিন্তু এবার তার উল্টো চিত্র চাঁচলে।টিএমসিপির এক সংগঠনের দুটি গোষ্ঠির পক্ষ থেকে আয়োজন করা হয় চাঁচল স্ট‍্যান্ডে। সেখানে চাঁচল-১ নং ব্লক টিএমসিপির সভাপতি রকি খানের নেতৃত্বে রাখী বন্ধন উৎসব পালন করা হয়। পাশাপাশি শহরের অন‍্য প্রান্তে চাঁচল টাউন টিএমসিপির পক্ষ থেকে রাখী বন্ধন উৎসবের আয়োজন করা হয়। পূর্বে একত্রিত হয়েই এই উৎসব পালন করা হয় বলে জানা গেছে। তবে এবার তা ভিন্ন।আর যাকে গোষ্ঠী দ্বন্দের রুপ দিচ্ছে বিজেপি।

চাঁচল-১ নং ব্লক তৃণমূল টিএমসিপির সভাপতি রকি খান জানান, আমরা ব্লক টিএমসিপি সংগঠনের  উদ‍্যোগে রাখী বন্ধনের আয়োজন করেছি। কিন্তু চাঁচল অঞ্চল টিএমসিপির সভাপতি আলদা ভাবে আয়োজন করেছেন। কিন্তু বিষয়টি আমাদের জানায়নি।


চাঁচল অঞ্চল টিএমসিপির সভাপতি সিদ্ধার্থ ভট্টাচার্য্যের দাবি, আমাদের আয়োজন আগে থেকেই ঠিক করা ছিল।এ বিষয়ে আমি ব্লক সংগঠনকে জানিয়েছি। তারপরেও তারা আলদা ভাবে আয়োজন করেছেন। আমরা তাদেরকে বিষয় জানিয়েছিলাম। কেন আসলো তার উত্তর তারাই বলবে।


চাঁচলের বিজেপি নেতা প্রশেনজিৎ শর্মা দাবি করেন, উৎসবের দিনেও ভেদ এটা তৃণমূলই পারে। যেখানে ভাতৃত্বের মিলন সেখানে তারা রাজনৈতিক বিভেদ ঘটাচ্ছে।এই সংস্কৃতি নতুন কিছু নয়। তা স্পষ্ট এটা গোষ্ঠী দ্বন্দ রয়েছে বলে দাবি বিজেপির।