নাজিম আক্তার, চাঁচল: একসাথে পাঁচটি উচ্চবাতি স্তম্ভের উদ্ধোধনে খুশি এলাকাবাসী। শুক্রবার মালদহের চাঁচল-১ নং ব্লকের কলিগ্রাম পঞ্চায়েত এলাকায় পাঁচটি উচ্চবাতি স্তম্ভের উদ্ধোধন করেন পঞ্চায়েত প্রধান রেজাউল খাঁন।
পঞ্চায়েত সূত্রে জানা গেছে, কলিগ্রাম ফুটবল মাঠ, মহারাজ ব্রীজ, সাতঘরিয়া পাড়া, চন্ডীগাছি ও পিয়াজবাড়ীতে বাতি স্তম্ভ বসানো হয়েছে। চতুর্থদশ অর্থ কমিশনের প্রত্যেকটির বরাদ্দ তিন লক্ষ টাকা করে বলে প্রধান জানিয়েছে।একসাথে পাঁচটি উচ্চবাতি স্তম্ভ বসায় খুশি এলাকাবাসী।

0 Comments