নাজিম আক্তার, মালদা: মহকুমা শাসকের পরিবর্তে আবারও ইংরেজবাজার পৌরসভা পরিচালনার দায়িত্ব পেলেন পৌরসভার নির্বাচিত প্রতিনিধিরাই। ইংরেজবাজার পৌরসভার নতুন প্রশাসক তথা চেয়ারপার্সন নিযুক্ত হলেন বিদায়ী কাউন্সিলর সুমালা আগরওয়ালা এবং ভাইস চেয়ারপার্সন নিযুক্ত হলেন বিদায়ী কাউন্সিলর চৈতালী ঘোষ সরকার। এছাড়াও পৌর প্রশাসক মন্ডলীর সদস্য হলেন বিদায়ী কাউন্সিলর শুভদীপ সান্যাল, আশিস কুন্ডু, অঞ্জু তিওয়ারি সহ শিক্ষাবিদ শক্তিপদ পাত্র।বদলে গেল পুরাতন মালদা পৌরসভার প্রশাসক। কার্ত্তিক ঘোষের পরিবর্তে নতুন প্রশাসকের দায়িত্ব পেলেন বিদায়ী কাউন্সিলর বশিষ্ঠ ত্রিবেদী। সহ প্রশাসক নিযুক্ত হলেন বিদায়ী কাউন্সিলর চন্দনা হালদার। এছাড়াও পৌর প্রশাসক মন্ডলীর সদস্য হলেন বিদায়ী কাউন্সিলর পরিতোষ ঘোষ, কল্যাণ রায়।

0 Comments