মারধর ও জোর করে আঙুলের ছাপ নিয়ে আবাস যোজনার টাকা তুলে নেওয়ার অভিযোগ ৩ যুব তৃণমূল নেতার বিরুদ্ধে

 



নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর: এক আদিবাসী বৃদ্ধা মহিলাকে গলা টিপে মারধর করে জোর পূর্বক ফিঙ্গার প্রিন্ট নিয়ে আবাস যোজনার টাকা তুলে নেওয়ার অভিযোগ তিন যুব তৃণমূল নেতার বিরুদ্ধে। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুরে।


জানা যায়, হরিশ্চন্দ্রপুর গ্রাম-পঞ্চায়েত এলাকার বাইশা গ্রামের গ্রামের বাসিন্দা সাবিত্রী ওঁরাও পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা। অ্যাকাউন্টে টাকা ঢুকতেই তার কাছে হাজির হন এলাকার তিন তৃণমূল নেতা  নারায়ণ কর্মকার, সোনু ভাস্কর ও রফিক আলম।


অভিযোগ, তারা হুমকির সুরে জানায় তাদের প্রচেষ্টায় এই টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে। তাই প্রতি কিস্তিতে তাদের কিছু ভাগ দিতে হবে বলে দাবি করেন। দু'দিন পর তাকে ঘরে একলা পেয়ে জোর করে‌ রফিক আলমের বাড়ি নিয়ে যায় বলে অভিযোগ। তার ফিঙ্গার প্রিন্ট নিয়ে অ্যাকাউন্ট থেকে ১২ হাজার টাকা তুলে নেয় বলে জানান। 


উপভোক্তা হরিশ্চন্দ্রপুর থানায় ওই তিন যুব তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ প্রমাণিত হলে দলগত ভাবে যথাযথ ব্যবস্থা নিবেন বলে জানান তৃনমূল কংগ্রেস। তবে অভিযুক্ত সোনু ভাস্কর এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।


হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান 'আমরা অভিযোগ পেয়েছি। পুরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'



Post a Comment

0 Comments