রামকৃষ্ণ চ্যাটার্জী, কুলটি: রাজ্য সরকারের পক্ষ থেকে যখন বার বার বলা হচ্ছে ওভারলোডিং যানবাহন চলাচল বন্ধ করতে। সেই বিষয়ে ইতিমধ্যে জারি করা হয়েছে নির্দেশিকা। যে নির্দেশিকায় বলা হয়েছে যে কোনও যানবাহন যেন ওভার লোডিং পরিবহন না করে। পাশাপাশি আন্ডার লোডিং ভাবে যানবাহন চালবে। কিন্তু সেই সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক শ্ৰেণীর পরিবহন ব্যাবসায়ীরা সরকারের দেওয়া এই নির্দেশিকা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে ওভার লোডিং পরিবহন গুলিকে এখনও চালিয়ে যাচ্ছে। আর সেই ওভেরলোডিং গাড়ি গুলির বিরুদ্ধে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় অভিযান চালাল পুলিশ কর্মীরা। আর এদিনের এই অভিযান চালিয়ে বেশ কয়েকটি ওভার লোডিং ডাম্পার আটক করে কুলটি ট্রাফিক গার্ডের কর্মীরা। আর এর পরেই আটক করা ওই সব ওভার লোডিং ডাম্পার গুলিকে রামপুর এমভিআই দপ্তেরর হাতে তুলে দেয় কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিকরা।
পাশাপাশি ওইসব ওভার লোডিং ডাম্পার গুলোর উপর জরিমানা ধার্য্য করা হয় বলে জানা গেছে পুলিশ সূত্রে। এদিকে এদিন কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বলা হয় এই অভিযান আগামী দিনেও চলবে কুলটির বিভিন্ন এলাকা জুড়ে।
আর এ বিষয়ে এদিন স্থানীয় পরিবহন ব্যাবসায়ী অমর ব্যানার্জী বলেন যে, রাজ্য সরকারের নির্দেশিকা ওভার লোডিং বন্ধ এইটা ভালো জিনিস কিন্তু যে ভাবে তেলের দাম বৃদ্ধি হয়ে চলেছে তাতে ভাড়া বাড়েনি পরিবহন গুলির। তাই তিনি বলেন ভাড়া বাড়ালে আমাদের অসুবিধা নেই আন্ডার লোডিং পরিবহন করতে। তাতে গাড়িও ভালো থাকবে আমাদের অসুবিধা হবে না। সব গাড়ি আন্ডার লোডিং পরিবহন করলে সব পরিবহন ব্যাবসায়ীদের সুবিধা হবে বলে তিনি জানান।

0 Comments